সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক বাহরাইন ও জর্ডানের পর কুয়েতেও হামলা ইরানের

বাহরাইন ও জর্ডানের পর কুয়েতেও হামলা ইরানের

কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে এটি যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি। ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী।

ইরান জানিয়েছে, এই অঞ্চলের বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানায়।

এর আগে, মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্র: টিআরপি ওয়ার্ল্ড

খুঁজুন