সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে অবস্থিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, সম্প্রতি ইরানের দারখোভিন এলাকার বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া ঘটনার বিষয়ে অ্যামাজন বা বাহরাইন কর্তৃপক্ষের তরফ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুঁজুন