রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
অর্থ ও বাণিজ্য বাজার চড়া, অস্বস্তিতে ক্রেতারা

বাজার চড়া, অস্বস্তিতে ক্রেতারা

রাজধানীর বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মাছের দাম কিছুটা ওঠানামা করছে। তবে সবজির দামে তেমন কোনো পরিবর্তন নেই। ব্যসায়ীরা বলছেন, কয়েক দিন বৃষ্টি হলেই পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। এর ফলে বাজারে সবজির দাম বেড়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়।

৫ আগস্ট সকালে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, রায়ের বাজার, ঝিগাতলা কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

‎বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা। ব্রয়লার মুরগি ১৯০ টাকা থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ও পাকিস্তানি মুরগি কেজিপ্রতি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় রুই-কাতল মাছ ৬০০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি, প্রতি কেজি ইলিশ বিভিন্ন সাইজ অনুযায়ী ২৫০০ থেকে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন তেমন কোনো সবজি নেই। এর মধ্যে টমেটোর কেজি ২০০ টাকা, নতুন শিম ২০০, ঢেঁড়শ, চিচিঙ্গা, পটল ৬০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২০০ টাকা দরেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।

নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের দাবি, সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারে বাজারে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যায়। অন্যদিনের চেয়ে অনেক বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এজন্য প্রতি শুক্রবার বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।

খুঁজুন