বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য বাজার থেকে উধাও চিনি

বাজার থেকে উধাও চিনি

হঠাৎই বাজার থেকে উধাও চিনি।  রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে চিনি কিনতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। কারণ, খুঁজতে গিয়ে জানা গেলো, মিলগেট থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় কিনতে হচ্ছে পাইকারদের।

যাতে প্যাকেটের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করা হচ্ছিল খুচরায়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়ে পণ্যটি কেনা-বেচাই বন্ধ করে দিয়েছেন বিক্রেতারা।

এক বিক্রেতা বলেন, তীর ও ফ্রেশ কোম্পানির প্যাকেটজাত চিনি বেশি চলে। তবে এ দুই কোম্পানির সরবরাহ নেই। পুরোপুরি বন্ধ হয়ে গেছে। খোলা চিনি বস্তাপ্রতি ৫ হাজার টাকার ওপরে বিক্রি হয়। ওরা চিনির স্লিপ দেই না। আমরাও বিক্রি করি না। কারণ, ম্যাজিস্ট্রেটকে স্লিপ দেখাতে না পারলে আমাদের জরিমানা হবে।

আদা ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। কেজিতে ২০ টাকা বেড়েছে আদার মূল্য। ভারতীয় পেঁয়াজের অতিরিক্ত দামের ভারে পিষ্ট দেশিটার দর। অর্ধশতকের ঘর ছুঁয়েছে এটি।

 সারাদেশ থেকে পেঁয়াজের সরবরাহ কমেছে। ভারতের পেঁয়াজের দাম বেড়েছে। ফলে নিত্যপণ্যটির দর একটু বেশি। কিছুটা স্বস্তি আমিষের বাজারে। কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দর।

এক ক্রেতা বলেন, পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। যাদের সঙ্গে দীর্ঘদিন পরিচয় আছে, তারা আমাদের একটু ছাড় দিচ্ছেন। তবে বাজারে দাম বাড়তি।

শীতের সবজি সরবরাহ ভালো। তাই ধীরে ধীরে কমছে দর। শতক থেকে কমে অর্ধশতকের ঘরে প্রায় প্রতিটি সবজি। তবে ক্রেতার দেখা পাওয়া ভার।

এখন সবজির সর্বোচ্চ দাম ৫০ টাকা। তবে বেশিরভাগই ৪০ থেকে ৫০ টাকার মধ্যে আছে। এখানে ৩০ টাকারও সবজি রয়েছে। সেই হিসাবে গত সপ্তাহের এ সপ্তাহে দাম অনেক কম।

খুঁজুন