সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক বাখমুত হস্তান্তর ১ জুনের মধ্যে

বাখমুত হস্তান্তর ১ জুনের মধ্যে

ইউক্রেনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ আগামী ১ জুনের মধ্যে রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন ভাগনারপ্রধান। রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন গত শনিবার (২০ মে) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের দাবি করেন।

তবে কিয়েভ বলছে, ইউক্রেনের সেনারা এখনো শহরটির অংশবিশেষ নিয়ন্ত্রণ করছেন। দেশটির সেনারা শহরের উপকণ্ঠের দিকে অগ্রসর হচ্ছেন। কিন্তু ভাগনারপ্রধান বলেছেন, তার সেনারা বৃহস্পতিবার (২৫ মে) থেকে শহরটির নিয়ন্ত্রণ রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর শুরু করবেন।

টেলিগ্রামে দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ে ইয়েভজেনি প্রিগোশিন বলেন, ভাগনার ২৫ মে থেকে ১ জুনের মধ্যে আর্টেমোভস্ক (বাখমুত) ত্যাগ করবে।

বাখমুত আগে আর্টেমোভস্ক নামে পরিচিত ছিল। এক সোভিয়েত বিপ্লবীর সম্মানে শহরটির এ নাম রাখা হয়েছিল। তবে পরে ইউক্রেন শহরটির নাম বাখমুত রাখে।

ইয়েভজেনি প্রিগোশিন বলেছেন, বাখমুতের নিয়ন্ত্রণ হস্তান্তরের আগে শহরটির পশ্চিম দিকে ‘প্রতিরক্ষাব্যূহ’ স্থাপন করেছে ভাগনার।

ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার ভাষ্য, ‘শহরটির ভেতরে এখনো তার দেশের বাহিনীর ছোট অবস্থান রয়েছে।’ পরে হান্না মালিয়ার এক টেলিগ্রাম পোস্টে লেখেন, ইউক্রেনীয় সেনারা এখনো শহরটির কিছু বেসরকারি স্থাপনা নিয়ন্ত্রণ করছেন।

বিশ্লেষকরা বলছেন, মস্কোর কাছে বাখমুতের খুব কমই কৌশলগত গুরুত্ব রয়েছে। তবে শহরটি দখল করা রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয় হবে।

খুঁজুন