বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু ১০ মে

বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু ১০ মে

করোনার কারণে দুই বছর বিরতির পর আগামী ১০ মে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো। এবারের এক্সপোতে চারটি সেমিনার এবং দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বুধবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপোর এবারের ১২তম সংস্করণ করোনা-পরবর্তী নতুন বিশ্বে ডেনিম ব্যবসার চ্যালেঞ্জ ও সুযোগের ওপর আলোকপাত করবে। এতে ৭৯টি দেশি ও বিদেশি ডেনিম ফেব্রিক্স, গার্মেন্টস, সুতা, মেশিন এবং এক্সেসরিজ কোম্পানি প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করবে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে ২য় বৃহত্তম হলেও বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বৃহত্তম ডেনিম রপ্তানিকারক দেশ।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘দুই বছর আগে যখন বাংলাদেশে ডেনিম এক্সপো অনুষ্ঠিত হয়েছিল, তখনকার সময় থেকে বর্তমান সময় আমাদের সবার জন্য সম্পূর্ণ ভিন্ন। এ কথা অনস্বীকার্য যে, করোনা মহামারি ডেনিম সাপ্লাই চেইনকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের শিখিয়েছে টেকসই ব্যবসার গুরুত্ব সর্বাগ্রে রাখতে। তৈরি পোশাকের ক্রেতারাও আগের যে কোনো সময়ের চেয়ে এখন টেকসই ব্যবসার ব্যাপারে বেশি সচেতন। বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের সংস্করণের সারা বিশ্ব থেকে ডেনিম অংশীদাররা একই ছাদের নিচে সমবেত হয়ে আগামী দিনে টেকসই ডেনিম ব্যবসা নিশ্চিতকরণে তাদের মতামত দেবেন, যা বাংলাদেশের ডেনিম শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’



সুত্রঃ ইত্তেফাক

খুঁজুন