প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি অভিনব প্রকল্প উপস্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। দেশের উদীয়মান প্রযুক্তিবিদদের মেধা ও উদ্ভাবন তুলে ধরতে এই সামিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা বেশ কিছু যুগান্তকারী প্রকল্প প্রদর্শন করেন। এর মধ্যে রয়েছে এআইচালিত ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্ল্যাটফর্ম 'ওবিই আই' এবং ইসলামি জ্ঞান গবেষণায়ক 'ইমাম এআই'। এছাড়া মাটির স্বাস্থ্য মূল্যায়নের 'নিউট্রিসয়েল', ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণের 'ডেঙ্গুক্লাস্টার এআই', পোশাক কারখানার ব্যবস্থাপনা সংক্রান্ত 'শিল্প এআই ইআরপি' এবং দক্ষতা শনাক্তকরণের 'ইয়োফ্লেয়ার' প্রকল্পগুলো দর্শূকদের নজর কাড়ে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাও এই প্রদর্শনীতে তাদের মেধার স্বাক্ষর রাখেন। তাদের উদ্ভাবনের মধ্যে ছিল বুদ্ধিমান পরীক্ষা মূল্যায়ন প্ল্যাটফর্ম 'ফিফথআই এআই' এবং এমআরআই বিশ্লেষণ ও হাসপাতালের কম্পিউটিং ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম 'নিউরোক্লাস্টার এআই'। পাশাপাশি স্বাস্থ্যসেবাভিত্তিক ডিজিটাল উদ্যোগ 'ক্লিনিকবিডি' এই বিভাগে বিশেষভাবে স্থান পায়।
অন্যদিকে, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা কথা বলতে অক্ষম মায়েদের কণ্ঠস্বর প্রযুক্তি 'আরবর' এবং পর্দা পর্যবেক্ষণের 'প্রহরী এআই' উপস্থাপন করেন। এছাড়া 'স্মার্টবর্ডার', 'আর্কিমাইন্ড এআই', 'লিডজিনিয়াস এআই', 'ইয়ন' ও 'কুপি' নামের প্রযুক্তিভিত্তিক প্রকল্পগুলোও এই আয়োজনে প্রদর্শন করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের সংকটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সম্ভাবনা জোরালোভাবে ফুটে উঠেছে।
বাংলাদেশ এআই বিজনেস সামিটে ১৬টি প্রকল্প উপস্থাপন ড্যাফোডিলের
বাংলাদেশ এআই বিজনেস সামিটে ১৬টি প্রকল্প উপস্থাপন ড্যাফোডিলের
প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ১৬টি অভিনব প্রকল্প উপস্থাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। দেশের উদীয়মান প্রযুক্তিবিদদের মেধা ও উদ্ভাবন তুলে ধরতে এই সামিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা বেশ কিছু
যুগান্তকারী প্রকল্প প্রদর্শন করেন। এর মধ্যে রয়েছে এআইচালিত ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্ল্যাটফর্ম 'ওবিই আই' এবং ইসলামি জ্ঞান গবেষণায়ক 'ইমাম এআই'। এছাড়া মাটির স্বাস্থ্য মূল্যায়নের 'নিউট্রিসয়েল', ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্তকরণের 'ডেঙ্গুক্লাস্টার এআই', পোশাক কারখানার ব্যবস্থাপনা সংক্রান্ত 'শিল্প এআই ইআরপি' এবং দক্ষতা শনাক্তকরণের 'ইয়োফ্লেয়ার' প্রকল্পগুলো দর্শূকদের নজর কাড়ে।সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাও এই প্রদর্শনীতে তাদের মেধার স্বাক্ষর রাখেন। তাদের উদ্ভাবনের মধ্যে ছিল বুদ্ধিমান পরীক্ষা মূল্যায়ন প্ল্যাটফর্ম 'ফিফথআই এআই' এবং এমআরআই বিশ্লেষণ ও
হাসপাতালের কম্পিউটিং ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম 'নিউরোক্লাস্টার এআই'। পাশাপাশি স্বাস্থ্যসেবাভিত্তিক ডিজিটাল উদ্যোগ 'ক্লিনিকবিডি' এই বিভাগে বিশেষভাবে স্থান পায়।অন্যদিকে, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা কথা বলতে অক্ষম মায়েদের কণ্ঠস্বর প্রযুক্তি 'আরবর' এবং পর্দা পর্যবেক্ষণের 'প্রহরী এআই' উপস্থাপন করেন। এছাড়া 'স্মার্টবর্ডার', 'আর্কিমাইন্ড এআই', 'লিডজিনিয়াস এআই', 'ইয়ন' ও 'কুপি' নামের প্রযুক্তিভিত্তিক প্রকল্পগুলোও এই আয়োজনে প্রদর্শন করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের সংকটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সম্ভাবনা জোরালোভাবে ফুটে উঠেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত