শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি অসুস্থ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সক্ষম লাইভফরওয়েল

অসুস্থ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সক্ষম লাইভফরওয়েল

প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগ মারাত্মক আকার ধারণ করলেও আক্রান্তদের বড় একটি অংশ সময়মতো রোগ সম্পর্কে জানতে পারেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নীরব মহামারী হিসেবে পরিচিত এসব রোগ বিশ্বব্যাপী মোট মৃত্যুর বড় একটি অংশের জন্য দায়ী। অথচ রোগ হওয়ার আগেই মানুষের স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা সম্ভব হলে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রোগের ঝুঁকি নিরূপণ করা হচ্ছে।

চিকিৎসার ইতিহাস ও স্বাস্থ্য তথ্যের ধরন বিশ্লেষণ করে এক হাজারের বেশি রোগের ঝুঁকি নিরূপণ করতে সক্ষম হয়েছে এআই প্রযুক্তি। আবহাওয়ার পূর্বাভাসের মতোই এই প্রযুক্তি আশঙ্কার ভিত্তিতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মাত্রা জানাতে পারে। হংকংভিত্তিক এআই চালিত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং ফিটনেস প্ল্যাটফর্ম লাইভফরওয়েল এই কাজটি সফলভাবে পরিচালনা করছে। ৮০টির বেশি রোগের ঝুঁকি নির্ণয়ে সক্ষম এই উদ্ভাবনী প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নমুনা সংগ্রহের ঝামেলা ছাড়াই স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করে থাকে।

সম্প্রতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের ৩৭ সদস্যের একটি প্রতিনিধিদল হংকংয়ে লাইভফরওয়েলের ইন্টেলিজেন্ট হেলথ অ্যাসেসমেন্ট সেন্টার পরিদর্শন করেছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও স্বাস্থ্য পরীক্ষার কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য সমন্বয়ের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় সহায়তা করাই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মিরান্ডা ওং এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রাসেল চ্যান প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রযুক্তির নানা দিক তুলে ধরেন। ডা. রাসেল চ্যান ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স টোমোগ্রাফি প্রযুক্তির কার্যকারিতা ব্যাখ্যা করে জানান যে তাদের কেন্দ্রে এআই প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয় করা হয়। মিরান্ডা ওং উল্লেখ করেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম এবং নতুন বাজারে যাওয়ার আগে মানুষের আয় ও স্থানীয় চাহিদা বিবেচনা করা জরুরি।

খুঁজুন