আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসাম রাজ্যের বরাক নদীতে গরু পাচারকারীদের ধাওয়া করার সময় বিএসএফের এক সদস্য নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ২৩ নভেম্বর ভোরে আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকায় এই ঘটনা ঘটে। সন্দেহভাজন পাচারকারীদের আটকাতে নদীতে নেমে প্রবল স্রোতের টানে ভেসে যান কনস্টেবল কে ভেনু। তার বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, হরিনগর সীমান্ত চৌকির জওয়ানেরা চার থেকে পাঁচজন গরু পাচারকারীর গতিবিধি টের পেয়েছিলেন। সন্দেহভাজনদের ধরতে অভিযানে নেমেছিলেন বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু। বিএসএফের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বরাক নদীতে ঝাঁপ দিলে তাদের পিছু ধাওয়া করেন ওই দুই সীমান্তরক্ষী।
নদীতে নামার পর প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে একপর্যায়ে জিতেন্দ্র যাদব কোনোমতে তীরে উঠতে সক্ষম হন। তবে স্রোতের তীব্রতার কারণে কনস্টেবল কে ভেনু নদীগর্ভে তলিয়ে যান এবং সাঁতরে কূলে ফিরতে পারেননি। ঘটনার পর থেকেই তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ার পর পরই নিখোঁজ জওয়ানকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি উদ্ধারকারী দল এবং স্থানীয় থানা পুলিশ যৌথভাবে নদীতে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ
বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আসাম রাজ্যের বরাক নদীতে গরু পাচারকারীদের ধাওয়া করার সময় বিএসএফের এক সদস্য নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ২৩ নভেম্বর ভোরে আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকায় এই ঘটনা ঘটে। সন্দেহভাজন পাচারকারীদের আটকাতে নদীতে নেমে প্রবল স্রোতের টানে ভেসে যান কনস্টেবল কে ভেনু। তার বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত বলে জানা গেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, হরিনগর সীমান্ত চৌকির জওয়ানেরা চার থেকে
পাঁচজন গরু পাচারকারীর গতিবিধি টের পেয়েছিলেন। সন্দেহভাজনদের ধরতে অভিযানে নেমেছিলেন বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু। বিএসএফের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বরাক নদীতে ঝাঁপ দিলে তাদের পিছু ধাওয়া করেন ওই দুই সীমান্তরক্ষী।নদীতে নামার পর প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে একপর্যায়ে জিতেন্দ্র যাদব কোনোমতে তীরে উঠতে সক্ষম হন। তবে স্রোতের তীব্রতার কারণে কনস্টেবল কে ভেনু নদীগর্ভে তলিয়ে যান এবং সাঁতরে
কূলে ফিরতে পারেননি। ঘটনার পর থেকেই তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ার পর পরই নিখোঁজ জওয়ানকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি উদ্ধারকারী দল এবং স্থানীয় থানা পুলিশ যৌথভাবে নদীতে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত