শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার
নওগাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গতকাল সোমবার (২৩ নভেম্বর) ডিবি পুলিশের একটি চৌকস টিম নওগাঁ জেলা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে নওগাঁ সদর মডেল থানাধীন বর্ষাইল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়ির পাশে দুজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন—এমন গোপন সংবাদ পেয়ে ডিবির দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইদুল (৩৪) নামের এক যুবককে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় মাইদুলের সহায়তাকারী হাসান (২৭) নামের আরও এক যুবককে আটক করে ডিবি পুলিশ।
আটক মাইদুল নওগাঁ জেলা সদর উপজেলার নামা নারসি ফকিরপাড়া গ্রামের আ. গনির ছেলে এবং হাসান জেলা সদর উপজেলার ভবানী নগর গ্রামের ইয়াকুবের ছেলে বলে জানিয়েছে পুলিশ। ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক
নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারনওগাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গতকাল সোমবার (২৩ নভেম্বর) ডিবি পুলিশের একটি চৌকস টিম নওগাঁ জেলা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে নওগাঁ সদর
মডেল থানাধীন বর্ষাইল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়ির পাশে দুজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন—এমন গোপন সংবাদ পেয়ে ডিবির দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইদুল (৩৪) নামের এক যুবককে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় মাইদুলের সহায়তাকারী হাসান
(২৭) নামের আরও এক যুবককে আটক করে ডিবি পুলিশ।আটক মাইদুল নওগাঁ জেলা সদর উপজেলার নামা নারসি ফকিরপাড়া গ্রামের আ. গনির ছেলে এবং হাসান জেলা সদর উপজেলার ভবানী নগর গ্রামের ইয়াকুবের ছেলে বলে জানিয়েছে পুলিশ। ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত