মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ডেটিং অ্যাপে নারী সেজে প্রতারণা, চক্রের ৭ সদস্য আটক • রেলে নিয়োগ দুর্নীতি: আরও তিন মামলায় সেই দুই কর্মকর্তার সাজা • বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানার উৎপাদন ব্যয় বেড়েছে, কমেছে শ্রমিক: জরিপের তথ্য • নওগাঁয় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক • শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায় • ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ • ঝুঁকি এড়াতে এআই তদারকির তাগিদ গুতেরেসের • শুটিংয়ের প্রস্তুতির সময় মারা গেলেন অভিনেতা সোহেল খান • পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর • ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়?
দেশের খবর শুটিংয়ের প্রস্তুতির সময় মারা গেলেন অভিনেতা সোহেল খান

শুটিংয়ের প্রস্তুতির সময় মারা গেলেন অভিনেতা সোহেল খান

মোঃ মাহবুবুল আলম রিপন, স্টাফ রিপোর্টার

ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান ও অভিনেতা সোহেল খান আর নেই। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, বগুড়ার হোটেল মম ইন থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান।

এদিকে, অভিনেতা সোহেল খানের মরদেহ তাঁর নিজ গ্রাম ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হয়েছে। সেখানে আসরের নামাজের সময় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজাপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

কান্না আর শোকের আবহে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় তাঁর জন্মভূমি রাজাপুর।

খুঁজুন