সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইউক্রেন

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইউক্রেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল। এ সময় সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, ফোনালাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন থেকে খাদ্যশস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ চায় অতি দ্রুত বিদ্যমান যুদ্ধের অবসান হোক, যাতে পৃথিবীর ‘ব্রেড বাস্কেট’ খ্যাত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের নেতৃত্বে ‘কৃষ্ণ সাগর শস্য উদ্যোগের’ প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘ ও অন্যান্য সংগঠনে ইউক্রেনের পাশে থাকার জন্য শেখ হাসিনাকে অনুরোধ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিকে সমর্থন করেন এবং যা সব ক্ষেত্রে সর্বজনীনভাবে পালিত হওয়া আবশ্যক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান যুদ্ধে সাধারণ জনগণ ও শিশুদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরাও যুদ্ধ থেকে উঠে এসেছি। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনে না। বাংলাদেশ শান্তির নীতিতে বিশ্বাসী।

পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহালের সুস্বাস্থ্য কামনা এবং ইউক্রেনের জনগণের কল্যাণ প্রার্থনা করেন।

খুঁজুন