সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বাড়ছে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আভাস

বাড়ছে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আভাস

ক্রমেই বাড়ছে শীতের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। বেড়েছে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি, আর ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। 

শনিবার (২৯ নভেম্বর) নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে আজ ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ছে।

মোটরসাইকেল চালক আলিম বলেন, সকালে বের হয়ে খুব শীত অনুভব হচ্ছে। ভোরে গাড়ি নিয়ে বের হতে হয়, কুয়াশার কারণে এখন গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সকালে হাঁটতে বের হলে শীত লাগে, সঙ্গে কুয়াশাও বাড়ছে। আমরা এ জেলার মানুষ প্রতিবছরই আগেভাগে শীত অনুভব করি। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা বেশি লাগে।

ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, আজ ভোর ৬টায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।

খুঁজুন