রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস বার্মিংহামের শহরকেন্দ্রে নারীর গলায় ছুরিকাঘাত

বার্মিংহামের শহরকেন্দ্রে নারীর গলায় ছুরিকাঘাত

বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে এক নারীকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাটিকে ‘বিনা উস্কানিতেও আকস্মিক আক্রমণ’ বলে অভিহিত করেছে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার কিছু আগে স্মলব্রুক কুইন্সওয়ে এলাকায় ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় ৩০ বছর বয়সী ওই নারী গলার গুরুতর আঘাত নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ঘটনার পরপরই আনুমানিক ২০ বছর বয়েসী এক যুবককে ঘটনাস্থলের কাছ থেকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা ডিআই জেমস নিক্স বলেন, ‘আমরা মনে করছি এটি একেবারে অকারণ আক্রমণ। কেন এই ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন।’

তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি যুক্ত রয়েছে বলে আপাতত আমাদের মনে হচ্ছে না।’

এদিকে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ফরেনসিক দল কাজ করছে এবং এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং ঘটনার সঠিক কারণ ও পটভূমি জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।’

এছাড়া কেউ যদি ঘটনাটি প্রত্যক্ষ করে থাকেন বা এর সম্পর্কে তথ্য জানেন, তাদেরকে ১০১ নম্বরে ফোন করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

খুঁজুন