রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম বেশি অর্থ নিয়ে ওমরাহ পালন না করতে পরামর্শ

বেশি অর্থ নিয়ে ওমরাহ পালন না করতে পরামর্শ

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের সঙ্গে বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আল-আরাবিয়ার।

টুইটারে এক পোস্টে এসব পরামর্শ তুলে ধরেছে সৌদি মন্ত্রণালয়। এতে ওমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের সময় স্বর্ণ, দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার আনার কথা বলা হয়েছে।

ওমরাহ পালনে গিয়ে আর্থিক লেনদেনের জন্য ব্যাংকের অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ব্যাংক হিসাবের তথ্য অন্যদের কাছে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে অচেনা লোকজনের কাছে অর্থ না পাঠাতে এবং অজানা নম্বর থেকে আসা খুদে বার্তা এড়িয়ে যেতেও বলা হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে তারা বিষয়টি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

এর আগে পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না পালনের আহ্বান জানিয়েছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রমজানে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে ওই আহ্বান জানানো হয়েছিল।

খুঁজুন