বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী হলে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থী নিহত ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারের স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে রাঙ্গামাটিতে এপিবিএনের উদ্ধার অর্থ ও হারানো মোবাইল হস্তান্তর প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ
আইন আদালত বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

 বগুড়ায় পৃথক দু’টি অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং ১০ বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

র‌্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী (সিপিএসসি) বগুড়ার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর ও সোনাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বগুড়া সদর থানার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত মিলন শেখের ছেলে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ শেখ (৩৫) এবং সোনাতলা থানার লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে শিশু ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারভূক্ত আসামি সাদেক আলী (৬৫)।

প্রথম অভিযান সম্পর্কে সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বাসস’কে জানান, ‘২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আরিফ শেখ গ্রেপ্তার এড়াতে চারমাথা এলাকায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় সদর থানাধীন চারমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’ 

আরিফ শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। পৃথক অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিবরণ দিয়ে স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বাসস’কে জানান, ‘গত ৩০ জুন দুপুরে ১০ বছর বয়সী এক শিশু তার চাচার বাড়ি যাওয়ার পথে জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া গ্রামস্থ একটি স-মিলের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় আসামি সাদেক আলী
কাজের কথা বলে কৌশল করে তাকে স-মিলের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১ জুলাই সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছিল র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টা ৪০ মিনিটে সোনাতলা থানার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে সাদেক আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি আরিফকে বগুড়া সদর থানায় এবং ধর্ষণ মামলার আসামি সাদেক আলীকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খুঁজুন