বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে রাঙ্গামাটিতে এপিবিএনের উদ্ধার অর্থ ও হারানো মোবাইল হস্তান্তর প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ মোহাম্মদপুর থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫ রাজশাহীতে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জেটচালিত ড্রোনে কিয়েভকে নাস্তানাবুদ করছে রাশিয়া হবিগঞ্জে সাবেক মেয়র গ্রেপ্তার
আইন আদালত হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে এ দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাকে এই দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে নিহত হন আন্দোলনকারী নাইম হাওলাদার (১৭)। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া একই দিন যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আহত হন আন্দোলনকারী তারেক চৌকিদার (২৪)। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

খুঁজুন