বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ আগামীকাল ডেঙ্গুর প্রজননস্থল ও দখলদারিত্বের বিরুদ্ধে ডিএসসিসির অভিযান ডিজেলচালিত বাস ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় বাংলাদেশের মেধা কি বিদেশে যাচ্ছে, নাকি দেশেই অপচয় হচ্ছে? রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে জেলা পরিষদের প্রশাসককে নাগরিক সংবর্ধনা বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আইন আদালত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ আগামীকাল

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর শপথ আগামীকাল

হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে আগামীকাল শপথ নেবেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

গত ২১ সেপ্টেম্বর হাইকোর্টের (স্থায়ী) বিচারপতি হিসেবে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগদান করেছেন। 
এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী।

ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী।

খুঁজুন