মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন • সিরাজগঞ্জে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ • 'প্রয়াস' পরিদর্শনে জুবাইদা রহমান: ‘প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান’ • সিরাজগঞ্জে রাতে রেললাইনে আগুন • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল • বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ খাঁন • ‘কাল ক্লাস-পরীক্ষা মুলতবি ঘোষণা করবেন’: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে চবি প্রক্টরের কথোপকথনের অডিও ভাইরাল • সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’ • ‘মুসিয়ালা হয়তো আর কখনোই সেরা ফর্মে ফিরতে পারবে না’ • নতুন দায়িত্বে কোচিংয়ে ফিরলেন রাউল
আইন আদালত বিচারপতিদের বয়স নিয়ে পুরোনো বিতর্কে নতুন মাত্রা

বিচারপতিদের বয়স নিয়ে পুরোনো বিতর্কে নতুন মাত্রা

আইন-আদালত ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কমানোর প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান বিচারপতিসহ বিচারপতিদের বয়স ৬৭ বছর থেকে দুই বছর কমিয়ে ৬৫ বছর করার প্রস্তাব দেওয়ার কথা জানান। এর আগে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। বিচার বিভাগের বয়সসীমা সংক্রান্ত এই পুরনো বিতর্কটি রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে উচ্চ আদালতের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৭ বছর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালে সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছিল। এর আগে অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে বিচারপতিদের বয়স বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে এই বয়সসীমা আরও বাড়িয়ে ৭০ বছর করার সুপারিশ করা হয়েছিল। এছাড়া ২০১৪ সালে আইন কমিশনের পক্ষ থেকেও বয়সসীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল যা নিয়ে অতীতে বহু রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।

বিচারপতিদের বয়স কমানোর প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য জয়নুল আবেদীন জানিয়েছেন এটি একটি সম্পূর্ণ সাংবিধানিক বিষয় এবং বিভিন্ন প্রস্তাব আসার পর সংসদেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের সতর্ক করে বলেছেন, অতীতে এই বয়স নিয়ে জাতির অনেক খেসারত দিতে হয়েছে তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা নতুন বিতর্কের জন্ম দেয়। অন্যদিকে আইনজীবী শিশির মনির বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করে গভীর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলে আসা এই বয়সসীমা নিয়ে নতুন কোনো পরিবর্তন আনা হলে তা দেশে আবারও আইনি ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক নেতা। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে বিচারকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ। তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটির আলোচনা এবং জাতীয় সংসদের পর্যালোচনার মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে।

খুঁজুন