মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর

বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জে নদী দূষণের অভিযোগে চারটি শিল্প প্রািতষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সংস্থাটির জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে বুধবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত গোদনাইল এলাকার ইব্রাহীম নীট কম্পোজিট, হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নীট ওয়্যার লিমিটেড, সাইলো রোড এলাকার রানস্ এ্যাপারেলস লিমিটেড ও জালকুঁড়ি এলাকার শাকিল নীটেক্স লিমিটেড এর বিরুদ্ধে নদী দূষণের প্রমান পাওয়া গেলে এই চার প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত। পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যুৎ বিভাগ ও তিতাস গ্যাস কার্যালয়ের উর্ধতন কর্মকর্তারা। 

পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক জানান, এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র গ্রহণ না করে অবৈধভাবে কারখানা পরিচালনা করে আসছে। পাশাপাশি তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি প্লান্ট ছাড়াই উৎপাদন কাজ চালিয়ে আসছে। যে কারণে এই প্রতিষ্ঠানগুলোর তরলে বর্জ্য নদীতে সরাসরি মিশে নদী দূষণ করে আসছে। নদী দূষণ রোধ করতে দূষণকারি সকল শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খুঁজুন