রাষ্ট্র মালিকানাধীন দুই আর্থিক প্রতিষ্ঠানে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
কর্মসংস্থান ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদোন্নতি পেয়ে যথাক্রমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মসংস্থান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান পদোন্নতি লাভ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নবনিযুক্ত দুই ব্যবস্থাপনা পরিচালকের মূল বেতন স্কেল ৭৮ হাজার টাকা (নির্ধারিত) নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী তাদের চাকরির শর্তাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
বিএইচবিএফসি ও রাকাবে নতুন এমডি নিয়োগ
বিএইচবিএফসি ও রাকাবে নতুন এমডি নিয়োগ
রাষ্ট্র মালিকানাধীন দুই আর্থিক প্রতিষ্ঠানে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। কর্মসংস্থান ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদোন্নতি পেয়ে যথাক্রমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মসংস্থান ব্যাংকের
উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান পদোন্নতি লাভ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নবনিযুক্ত দুই ব্যবস্থাপনা পরিচালকের মূল বেতন স্কেল ৭৮ হাজার টাকা (নির্ধারিত) নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়,
‘রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী তাদের চাকরির শর্তাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত