বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
রাজনীতি বিএনপি অশান্তি সৃষ্টি করলে প্রতিহত করব

বিএনপি অশান্তি সৃষ্টি করলে প্রতিহত করব

আগামী ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ ঘিরে কোনো অশান্তির সৃষ্টি হোক সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিএনপি কোনো অশান্তি সৃষ্টি করলে, জনগণের জানমালের ক্ষতি করলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের শিক্ষা উপকমিটির সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এদিন আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডেকেছে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংঘাতের উসকানি আমরা কখনো দেব না। আমরা পাওয়ারে আছি। শুধু শুধু দেশে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই, বরং ক্ষতি। আমরা অশান্তি চাই না। কেউ যদি করে, জনগণের জানমাল রক্ষায়, শান্তির জন্য প্রটেকশন দেব। জনগণের স্বার্থে আমরা প্রটেকশন দেব।

বিএনপির কর্মসূচির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পার্টি করে বিএনপি। তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই- তারা যেন মশার কয়েল বেশি করে আনে। মশার কয়েলটা নিয়ে আসবেন। কর্মীরা আবার আন্দোলন করতে এসে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হয়।

বিএনপির সরকার পতনের এক দফার আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় মন্তব্য করে তিনি বলেন, দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কাজেই সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ।

সম্প্রতি এক সমাবেশে আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের নেতারা কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে সরকার পতনের হুমকি দিয়েছেন। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হেফাজতে ইসলাম দিবাস্বপ্ন দেখতে অভ্যস্ত। তারা সরকার পতনের স্বপ্ন দেখতে থাকুক।

খুঁজুন