রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি বিএনপিকে খাটো করতে অপপ্রচার করা হচ্ছে

বিএনপিকে খাটো করতে অপপ্রচার করা হচ্ছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সবসময় বলা হয়, যত দোষ নন্দঘোষ। প্রপাগান্ডা ছড়ানো হয়, দেশে যতকিছু খারাপ তার সবই বিএনপির। এগুলো ইচ্ছাকৃত করা হয়। যেহেতু বিএনপি হচ্ছে সামনের দিনের সম্ভাব্য সারথি, বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে- সুতরাং তার বিরুদ্ধে এসব অপপ্রচার করে তাকে যত খাটো করা যায়। এটাই তাদের প্রচেষ্টা।

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা একসঙ্গে ১৫ বছর লড়াই করেছি। একসঙ্গে জেলে থেকেছি, কারাগারে থেকেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া ৬ বছর অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের এমন একটা পরিবার নেই, যারা আক্রান্ত হয়নি।

একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ-কষ্টগুলো কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাইটার মুখে, বোনটার মুখে একটু হাসি ফুটিয়ে দেই। একটা সুন্দর সমাজ গড়ে তুলি। এটা নাহলে আমাদের এত চেষ্টা, এত সংগ্রাম, এত রক্তপাত সবকিছুই বৃথা হয়ে যাবে।

যুবকদের নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটা যুবকশ্রেণি, তারাই সবকিছু বদলে দিতে পারে এবং দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়েছে। আমাদের একটা চমৎকার ভিত্তি তৈরি করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা জিয়াউর রহমান মাত্র তিন বছরেই গড়ে তুলেছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

খুঁজুন