বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা ইরানের ভূখণ্ডে মার্কিন হামলায় নিহত ১১: রাষ্ট্রীয় গণমাধ্যম এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
রাজনীতি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনের দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থান রোড থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানি বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই র‌্যালিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

র‌্যালিটি সুশৃঙ্খল ও সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

খুঁজুন