রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি বিএন‌পির হরতালে বাস চালা‌বে মা‌লিক স‌মি‌তি

বিএন‌পির হরতালে বাস চালা‌বে মা‌লিক স‌মি‌তি

বিএন‌পির ডাকা হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার সংগঠনের মহাস‌চিব খন্দকার এনা‌য়েত উল‌্যাহের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জন‌বি‌রোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখ‌নো সাড়া দে‌বে না, ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে। এ জন্য হরতাল উপেক্ষা করে আগামীকাল রোববার রাজধানীর অভ্যন্তরীণ সড়কে বাস চল‌বে। যাত্রী পাওয়া সাপেক্ষে চল‌বে দূরপাল্লার বাস। একই সঙ্গে বিএন‌পির হরতাল চলাকালে গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

প্রসঙ্গত, শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল (রোববার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।

খুঁজুন