বিএনপি নেতার পক্ষে পুরোনো মশাল মিছিলের ভিডিওকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামীপন্থী প্রোপাগান্ডা মূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দৃশ্য দাবি করে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়ানো হচ্ছে। মশাল মিছিলের এই ভিডিওটিও আজকে আওয়ামীপন্থী প্রোপাগান্ডা মূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে পোস্ট করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের নভেম্বরে কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত আব্দুল্লাহর সমর্থকদের মশাল মিছিলের দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
বিএনপির পুরোনো মশাল মিছিলের ভিডিওকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বলে প্রচার শনাক্ত
বিএনপির পুরোনো মশাল মিছিলের ভিডিওকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বলে প্রচার শনাক্ত
বিএনপি নেতার পক্ষে পুরোনো মশাল মিছিলের ভিডিওকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামীপন্থী প্রোপাগান্ডা মূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দৃশ্য দাবি করে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়ানো হচ্ছে। মশাল মিছিলের এই ভিডিওটিও আজকে আওয়ামীপন্থী প্রোপাগান্ডা মূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে পোস্ট করা হয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কার্যক্রম
নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের নভেম্বরে কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত আব্দুল্লাহর সমর্থকদের মশাল মিছিলের দৃশ্য। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে
গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। 'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত