রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন বিনামূল্যে বিমানের টিকিট দেবে হংকং

বিনামূল্যে বিমানের টিকিট দেবে হংকং

পাঁচ লাখ পর্যটককে বিনামূল্যে এয়ারলাইনের টিকিট দেবে হংকং। করোনাভাইরাস মহামারির কারণে ধস নামা পর্যটন খাতে প্রাণ সঞ্চার করতে এমন পদক্ষেপ নিয়েছে চীনের আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চল। এসব টিকিটের মূল্যমান ২৫ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।

এরই অংশ হিসেবে করোনা মোকাবিলায় নেওয়া বেশ কিছু নিয়মনীতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিথিল করেছে হংকং। তবে মহামারি পূর্ব অবস্থার ফ্লাইট শিডিউলে ফিরে যেতে হিমশিম খাচ্ছে বড় বড় এয়ারলাইন্স। খবর বিবিসির।

৫ অক্টোবর ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিক বলেছে, তারা ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সমস্যার কারণে হংকংয়ে ফ্লাইট বন্ধ করে দেবে।

হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, এয়ারলাইন কোম্পানিগুলোর সঙ্গে বসে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। সরকার বাইরে থেকে আসা ভ্রমণকারীদের জন্য সব কোভিড-১৯ বিধি তুলে নিলে আমরা বিনামূল্যে বিমান টিকিটের জন্য বিজ্ঞাপনের প্রচারণা চালাব।

খুঁজুন