রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিরক্ত ও রেগে আছেন আঁখি আলমগীর

বিরক্ত ও রেগে আছেন আঁখি আলমগীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর গানের পাশাপাশি নিয়মিত আছেন স্টেজ শোতেও। সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গায়িকার নতুন গান আর সবশেষ খবর পাওয়া যায় এই মাধ্যমে। কাজের বাইরেও ব্যক্তিজীবনের নানা কিছু তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে থাকেন।

তারই ধরাবাহিকতায় এবার ফেসবুক পোস্ট দিয়ে আঁখি জানালেন- তিনি খুব বিরক্ত ও রেগে আছেন।

আঁখি আলমগীরের কথায়, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি।’

বিরক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি আলমগীর লিখেছেন, ‘কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।’

আঁখি আলমগীরের এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। অনুরুপ আইচ লিখেছেন, ‘যেন আমার মনের কথাটাই তুমি লিখে দিলে!”

সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘এসব নিয়ে আমাদের থাকতে হবে। বাকি জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, সে দোয়া, শুভকামনা।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে আঁখির পোস্টে।

খুঁজুন