বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাড়তে শুরু করেছে সোনার দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়িয়েছে। সেশন চলাকালে এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি বাড়লেও সপ্তাহজুড়ে এখন পর্যন্ত ২ শতাংশের বেশি কমে গেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

এদিকে বাংলাদেশে সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। একই সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা।

খুঁজুন