মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক বিশ্বে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় করাচি

বিশ্বে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় করাচি

পাকিস্তানের অন্যতম বৃহত্তম মহানগর করাচি। তবে এই শহরটি বিশ্বের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় স্থান পেয়েছে। বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের তালিকায় এমন চিত্র উঠে এসেছে। খবর জিও নিউজ

ফোর্বসের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় প্রথমে রয়েছে ভেনেজু্য়েলার কারাকাস শহর। সাতটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে বিশ্বের ৬০টি শহর নিয়ে এ তালিকা তৈরি করেছে ফোর্বস। যে সাতটি দিক বেবিচনায় নেয়া হয়েছে- অপরাধ, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা।

ফোর্বসের উপদেষ্টা জানিয়েছেন, পাকিস্তানের করাচি শহরে ব্যক্তিগত নিরাপত্তা উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া অপরাধ, সহিংসতা, সন্ত্রাসী হুমকিসহ প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটও রয়েছে।

বন্দর নগরী করাচিতে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের দেশের পর্যটকদের এ শহরে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করে।

ফোর্বসের তালিকায় বিশ্বের তৃতীয় ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় রয়েছে মিয়ানমারের ইয়ানগুন। এ শহরটিতে উচ্চ ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এছাড়াও রয়েছে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি, সহিংসতা, সন্ত্রাসী হুমকি এবং প্রাকৃতিক দুযোগ ও অর্থনৈতিক সংকট।

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে রয়েছে- সিঙ্গাপুর, জাপানের টোকিও এবং কানাডার টরেন্টো শহর।

খুঁজুন