সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক বিশ্বে ক্ষুধা-দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে : জাতিসংঘ

বিশ্বে ক্ষুধা-দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে : জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নেলসন ম্যান্ডেলা ছিলেন সাহসী, দৃঢ় প্রত্যয়ী ও মানবতার এক মহান নেতা। তিনি আমাদের জন্য এমন একজন প্রভাবশালী নেতা যাকে আমরা সম্মান করি বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য।

ঔপনিবেশিকতার প্রভাব দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও সমতা, মানবাধিকার এবং সর্বোপরি ন্যায়বিচার প্রচারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তাকে সম্মান করি।

মঙ্গলবার (১৮ জুলাই) নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, আজ বিশ্বব্যাপী দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্য বাড়ছে। ঋণের ভারে চাপা পড়ছে অনেক দেশ। যারা জলবায়ু সংকট তৈরিতে সবচেয়ে কম অবদান রাখছে তাদের জীবন এর প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যায্য ও পুরোনো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বৈশ্বিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে তার মূল কার্য সম্পাদন করতে ব্যর্থ হয়েছে। এসব সমস্যাগুলোর সমাধান করার ক্ষমতা আমাদের আছে।

তিনি বলেন, আমরা যেভাবে নেলসন ম্যান্ডেলাকে সম্মান করি এবং স্মরণ করি, আসুন আমরা সেভাবে তার মানবতা, মর্যাদা ও ন্যায়বিচারের দ্বারাও অনুপ্রাণিত হই। আসুন আমরা সর্বত্র নারী, কিশোর, তরুণ-তরুণীসহ সামাজিক পরিবর্তনে যারা কাজ করছে তাদের পাশে দাঁড়াই। একটি সুন্দর পৃথিবী গড়তে সচেষ্ট হই।

খুঁজুন