বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে একটি ট্রলারে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত
আন্তর্জাতিক বিশ্বের ৭৫ শতাংশ বাঘ ভারতে

বিশ্বের ৭৫ শতাংশ বাঘ ভারতে

বাঘের সংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। গত এক দশকে দেশটিতে বাঘের সংখ্যা দ্বিগুণ হয়েছে। পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাঘের বসবাসই এখন দক্ষিণ এশিয়ার এ বৃহত্তম দেশটিতে।

২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছে ভারতের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। খবর বিবিসির।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের হিসাব অনুযায়ী, বর্তমানে এশিয়ায় বাঘের সংখ্যা ৩ হাজার ৭২৬ থেকে ৫ হাজার ৫৭৮-এর মধ্যে হবে।

আর ভারতের পরিসংখ্যান বলছে, বর্তমানে তাদের দেশে ৩ হাজার ৬৮২টি বাঘ রয়েছে। ভারতে প্রতি বছর ছয় শতাংশ হারে বাঘের জনসংখ্যা বাড়ছে। বাঘের সংখ্যা এভাবে বৃদ্ধি পাওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। কারণ নির্বিচারে শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে ১৯৭০-এর দশকে দেশটিতে বাঘের সংখ্যা দুই হাজারের নিচে নেমে গিয়েছিল।

ভারতের কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, বাঘ সংরক্ষণে ভারতের অনুকরণীয় প্রচেষ্টা ও বাঘের সংখ্যা বৃদ্ধি শুধু একটি পরিসংখ্যানই নয়, বরং গোটা জাতির সংকল্প ও প্রতিশ্রুতির প্রমাণ।

শুধু ভারতেই নয়, বাঘের সংখ্যা বাড়ছে হিমালয়-সংলগ্ন ছোট্ট দেশ ভুটানেও। ২০১৫ সালের পর থেকে ২৭ শতাংশ বেড়ে দেশটিতে এখন বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১টি।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালেও বাঘের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। দেশটিতে ২০০৯ সালে বাঘের সংখ্যা ছিল ১২১টি। কিন্তু ২০২২ সালেই তা বেড়ে দাঁড়ায় ৩৫৫টিতে।

বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ২০১০ সালে বাংলাদেশসহ ১৩টি দেশ ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নেয়। কিন্তু এ পর্যন্ত একমাত্র নেপালই সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে।

খুঁজুন