রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি বিভাগীয় সমাবেশে হাসনা মওদুদের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মিরা

বিভাগীয় সমাবেশে হাসনা মওদুদের নেতৃত্বে মিছিল নিয়ে নেতাকর্মিরা

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মিরা অংশ গ্রহণ করেছেন চট্রগ্রামের বিভাগীয় সমাবেশে।

 শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসনা জসিম উদ্দিন মওদুদের নেতৃত্বে মিছলি যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫শতাধিক নেতাকর্মি এই সমাবেশে অংশ গ্রহণ করেন।  

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, বিএনপির দূর্গ হিসেবে পরিচিত নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা। দুটি উপজেলার নেতাকর্মি রাজনৈতিক মামলা-হামলার শিকার হওয়া সত্ত্বেও সেই পরিচিতি ধরে রেখেছে। আর এ নেপথ্যের প্রাণশক্তি ছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। এখন তার হাল ধরেছেন তারই সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদ। 

তিনি আরো বলেন, তার নির্দেশনায় সকল দলীয় কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে থাকেন নেতাকর্মিরা। বিশেষ করে চট্রগ্রাম বিভাগীয় মহাসমাবেশে যোগদানের পর থেকে নেতাকর্মিদের মাঝে প্রাণশক্তির সঞ্চার হয়। সরকার পতনের যে কোন কর্মসূচিতে আমরা হাসনা মওদুদের নেতৃত্বে অংশ গ্রহণ করব।    

এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।

খুঁজুন