রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিয়ে করছেন রিচা-ফজল

বিয়ে করছেন রিচা-ফজল

বলিউডের আলোচিত প্রেমিক জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। গত কয়েক বছরে একাধিকবার বিয়ের দিন তারিখ ঠিক করেও সাতপাকে বাঁধা পড়তে পারেননি। নানা জটিলতায় সেসব ভেস্তে গেছে। অবশেষে চার হাত এক হচ্ছে এই যুগলের। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে সাতপাকে বাঁধা পড়বেন রিচা-আলী ফজল।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দিল্লিতে সাতপাকে বাঁধা পড়বেন রিচা-আলী ফজল। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। আগামী অক্টোবরে মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে সংগীত ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চার পাচঁ শত অতিথিকে নিমন্ত্রণ জানানো হবে।

অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন আলী ফজল ও রিচা চাড্ডা। ২০২০ সালের শুরুতে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। জানা যায়, মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে রিচাকে বিয়ের প্রস্তাব দেন আলী। একই বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে বিয়ের নিবন্ধনের জন্য আবেদন করেন এবং মার্চে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেন। কিন্তু করোনার প্রকোপের কারণে সব ভেস্তে যায়।

খুঁজুন