রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিয়ের প্রশ্নে যে উত্তর দিলেন কিয়ারা

বিয়ের প্রশ্নে যে উত্তর দিলেন কিয়ারা

বর্তমানে নতুন ছবি ‘যুগ যুগ জিও’ এর প্রচারাণায় ব্যস্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। প্রচারণার কাজে সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় হাজির হয়েছিলেন এই জুটি। শত ব্যস্ততার মাঝেই গণমাধ্যমের মুখোমুখি কিয়ারা-বরুণ। এ সময় বিয়ের প্রশ্ন করতেই কৌশলী উত্তর দিলেন কিয়ারা। গণমাধ্যমের সঙ্গে কিয়ারা-বরুণের সাক্ষাতকারের কিছু অংশ তুলে ধরা হল:-

প্রশ্ন: মঞ্চে তো দারুণ গান গাইলেন। তাহলে কি এবার গায়িকা হিসেবেও পাওয়া যাবে?

কিয়ারা: আমি ভাবছি না। কিন্তু আমি নিশ্চিত বরুণ আমার জন্য এমন কিছু পরিকল্পনা করছে। বরুণ: হ্যাঁ, আমি পরিকল্পনা করছি। ও ভাল গান করে। তো এমন কিছু ভাবা যেতেই পারে।

প্রশ্ন: ‘ভুলভুলাইয়ার’ সময় বলেছিলেন কার্তিকের ভক্তদের আপনি চুরি করে নেবেন। বরুণের ক্ষেত্রেও কি তাই?

কিয়ারা: (কিছুটা হেসে) এ বাবা, এমনটা না। অন্যের ভ্ক্তদের নিয়ে নেওয়া কি এত সহজ! বরুণ: না না। ও আমার সব ভক্তদের নিজের করে নেবে। আমি নিশ্চিত।

প্রশ্ন: এখন সবাই বাস্তবধর্মী ছবির দিকে ঝুঁকছে। সেখানে ‘যুগ যুগ জিও’ কেন দেখবে দর্শক?

কিয়ারা: এই ছবিটাও ভীষণ বে বাস্তবধর্মী। পরিবার, সম্পর্ক, বিচ্ছেদের এমন গল্প এর আগে কেউ বলেনি। বিনোদনের মোড়কে এই ছবি খুবই বাস্তবধর্মী। বরুণ: আমি কিয়ারার সঙ্গে সহমত।

প্রশ্ন: বরুণ তো অনেক বিয়ের টিপস দিলেন আপনাকে। কিয়ারা তাহলে বিয়েটা কবে করছেন? বরুণ: এই তো, এটাই তো আসল প্রশ্ন। উত্তর দাও তোমার বিয়েটা কবে!

কিয়ারা: (একগাল হাসি) আমি আশা করছি এই জীবনে একবার বিয়েটা করেই ফেলব।

খুঁজুন