রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বক্স অফিসে দক্ষিণী সিনেমার ঝড়

বক্স অফিসে দক্ষিণী সিনেমার ঝড়

বলিউডকে ছাপিয়ে ভারতজুড়ে প্রভাব বিস্তার করেছে দেশটির দক্ষিণাঞ্চলের সিনেমা। তামিল, তেলেগু ও কন্নড় ভাষার সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তুলছে। পুরনো রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করছেন আল্লু অর্জুন, রামচরণ, যশ ও কমল হাসানেরা।

এবার আরও একটি দক্ষিণী সিনেমা বক্স অফিস মাত করছে। এর নাম ‘বিক্রান্ত রোনা’। গত ২৮ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। আর মাত্র চারদিনেই এটি ১০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। খবর ইন্ডিয়া ডটকমের।

প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৫ কোটি রুপি আয় করে ‘বিক্রান্ত রোনা’। এরপর চতুর্থ দিন পর্যন্ত এর আয়ের ধারাবাহিকতা দারুণ। যার ফলে শতকোটির ক্লাবে প্রবেশ করেছে। যেভাবে সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ছে, তাতে বিশ্লেষকরা মনে করছেন, এটিও দক্ষিণী সিনেমার নতুন ধামাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

কন্নড় ভাষার ‘বিক্রান্ত রোনা’ সিনেমার বাজেট ৯৫ কোটি রুপি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিচ্চা সুদীপ। তার সঙ্গে আছেন বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজ। সিনেমাটি কন্নড়ের পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অনুপ ভান্ডারি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই তামিল সিনেমা ‘বিক্রম’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করে চমকে দেয় সবাইকে। তারও আগে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘আরআরআর’ ও ‘পুষ্পা’ সিনেমাগুলো আকাশচুম্বী সাফল্য পেয়েছে।

খুঁজুন