রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি বকশীগঞ্জে আ’লীগের মনোনয়ন প্রত্যশী নুর মোহাম্মদের গণসংযোগ

বকশীগঞ্জে আ’লীগের মনোনয়ন প্রত্যশী নুর মোহাম্মদের গণসংযোগ

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছেন জামালপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী নুর মোহাম্মদ। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার গোপালপুর,বগারচর,সারমারা,রামরামপুর, সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাট,কামালের বাত্তি ও বটতলা এলাকায় গণসংযোগ করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন যাবত তিনি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ অব্যহত রেখেছেন। গণসংযোগ কালে সরকারের ধারাবাহিক উন্নয়ন চিত্র জনগনের মাঝে তুলে ধরছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ধনাঢ্য ব্যবসায়ী নুর মোহাম্মদ। এছাড়া উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাস্ট্রীয় ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। 

গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান খুদু,মনিরুজ্জামান মনির,নজরুল ইসলাম,নিলক্ষিয়া ইউনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন মিস্টার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান লাল,সাবেক সাধারন সম্পাদক হাছানুজ্জামান সজিব,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া , যুগ্ন  আহবায়ক সজল ,সরকারী কে ইউ কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ  ও নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আমিন সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন