রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পৌর মেয়রের শাড়ী লুঙ্গী বিতরণ

বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পৌর মেয়রের শাড়ী লুঙ্গী বিতরণ

মাসুদ উল হাসান :

জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অস্বচ্ছল তিন শতাধিক পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বকশীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর ব্যাক্তিগত উদ্যোগে এসব শাড়ী লুঙ্গী বিতরণ করেন। 

বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত শাড়ী লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সাবেক সাধারন সম্পাদক শ্রী অনুপ কুমার সেন,পৌর কাউন্সিলর শাহিনুর রহমান,অজয় সাহা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ উপজেলায় ১৩ টি ম-পে পুজা অনুষ্ঠিত হচ্ছে।

খুঁজুন