বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার রামপুরায় বাসে আগুন • হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে • সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির • পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত • জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? • শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর • মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক
লাইফস্টাইল বন্ধুর নেতিবাচক মনোভাব যেন নিজের মনেও ছায়া না ফেলে

বন্ধুর নেতিবাচক মনোভাব যেন নিজের মনেও ছায়া না ফেলে

লাইফস্টাইল ডেস্ক: সব সময় হাসিখুশি থাকা সম্ভব নয় এবং দুঃসময়ে কাছের মানুষের সঙ্গে কষ্ট ভাগ করে নেওয়া স্বাভাবিক। তবে কোনো বন্ধুর মধ্যে যদি সবকিছুর মধ্যে খারাপ দিক খোঁজার বা অতিরিক্ত অভিযোগ করার প্রবণতা থাকে, তবে তা নিজের মনেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘ সময় এমন নেতিবাচক মনোভাবের সঙ্গে থাকতে থাকতে একসময় নিজের আনন্দ ও মানসিক শক্তিও হারিয়ে যেতে পারে।

ব্যক্তির চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতা, শৈশবের পরিবেশ এবং দীর্ঘদিনের অভ্যাস কাজ করে থাকে। ব্র্যাকের মনোবিজ্ঞানী নাদিয়া নাসরিন জানান, শৈশবে পরিবার বা কাছের মানুষদের মধ্যে ভীতি ও অভিযোগের চর্চা থাকলে শিশু সেসব আচরণ স্বাভাবিক হিসেবে শিখে নেয়। অনেক সময় মনোযোগ পাওয়ার আশায় বা অতীতের অভিজ্ঞতার কারণেও মানুষ অবচেতনভাবে এই ধরনের নেতিবাচক আচরণ বারবার প্রকাশ করে থাকে।

সব সময় অভিযোগ করেন এমন মানুষের সঙ্গে সময় কাটালে নিজের মধ্যেও ক্লান্তি তৈরি হয় এবং আবেগের ওপর বাড়তি চাপ পড়ে। অনেক সময় বন্ধুকে ভালো রাখার অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কারণেও মানসিক চাপ সৃষ্টি হয়। তবে সহানুভূতিশীল হওয়া এবং অন্যের নেতিবাচকতা নিজের মধ্যে গ্রহণ করে নেওয়া এক বিষয় নয় বলে জানান এই মনোবিদ।

নিজের মানসিক শান্তি রক্ষার জন্য বন্ধুর আচরণটি তাকে শান্তভাবে বোঝানোর পাশাপাশি ব্যক্তিগত সীমারেখা তৈরি করা জরুরি। শুধু নেতিবাচক সম্পর্ক থেকে দূরে সরে না গিয়ে জীবনে ইতিবাচক মানুষের উপস্থিতি বাড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। বন্ধুকে জোর করে না বদলে বরং চিন্তার পরিসর বাড়াতে এবং অন্য সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে উৎসাহিত করা যেতে পারে।

খুঁজুন