বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার রামপুরায় বাসে আগুন • হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে • সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির • পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত • জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? • শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর • মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক
লাইফস্টাইল দুপুরের খাবারের পর ঘুম ও ক্লান্তি দূর করার ৬ উপায়

দুপুরের খাবারের পর ঘুম ও ক্লান্তি দূর করার ৬ উপায়

লাইফস্টাইল ডেস্ক: পর্যাপ্ত ঘুম এবং সুষম খাবার গ্রহণের পরও অনেকের দুপুরের খাবারের পরপরই তীব্র ক্লান্তি ও ঘুম ভাব দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানের মতে, মানবদেহের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ির স্বাভাবিক নিয়মের কারণেই দুপুরের দিকে মানসিক সতর্কতা কিছুটা কমে যায়। তবে কিছু সহজ উপায় মেনে চললে এই অলস সময় কাটিয়ে কর্মক্ষম ও সতেজ থাকা সম্ভব।

দুপুরের খাবারের পর চিনিমুক্ত চুইংগাম চিবানো মস্তিস্কের সতর্কতা বাড়াতে এবং হৃদস্পন্দন সামান্য বাড়াতে সাহায্য করে। এছাড়া চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া এবং কাজের পরিবেশ কিছুটা শীতল রাখলে তন্দ্রাচ্ছন্ন ভাব দ্রুত কেটে যায়।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম আলোর পরিবর্তে প্রাকৃতিক আলোর সংস্পর্শে গেলে মস্তিস্ক সজাগ থাকার শক্তিশালী সংকেত পায়। দুপুরের আহারের পর সামান্য হাঁটাচলা করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পেশিগুলো খাবার থেকে প্রাপ্ত গ্লুকোজ ব্যবহার করে ফেলে।

শারীরিক ক্লান্তি এড়াতে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি দুপুর গড়ায় পড়ার আগে সামান্য ক্যাফিন গ্রহণ করা যেতে পারে। এছাড়া কাজের ধরন অনুযায়ী উপযুক্ত বাদ্যযন্ত্রের সুর বা দ্রুত লয়ের গান শুনলে কর্মশক্তি ও মেজাজ দুটোই ভালো থাকে।

দুপুরের এই ক্লান্তি দূর করার কৌশলগুলো সঠিকভাবে প্রয়োগ করলে কাজে মনোযোগ বৃদ্ধি পায় এবং সারাদিন প্রাণবন্ত থাকা যায়।

খুঁজুন