বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এবার রামপুরায় বাসে আগুন • হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে • সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির • পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত • জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল? • শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর • মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক
লাইফস্টাইল এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার কারণ ও দীর্ঘদিন ভালো রাখার উপায়

এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার কারণ ও দীর্ঘদিন ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক: সাধারণ ইনক্যান্ডিসেন্ট বাল্বের তুলনায় এলইডি বাল্ব অনেক বেশি টেকসই ও বিদ্যুৎসাশ্রয়ী হওয়ায় বর্তমানে এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের এলইডি বাল্বের প্যাকেটে পাঁচ থেকে পঁচিশ বছর পর্যন্ত স্থায়িত্বের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যায়। বৈদ্যুতিক বিশেষজ্ঞদের মতে, ব্যবহারের কিছু সুনির্দিষ্ট ত্রুটি এবং ভেতরের ইলেকট্রনিক সার্কিট নষ্ট হওয়ার কারণে এ ধরনের আলো অকালেই অকেজো হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের একজন অনুমোদিত বিদ্যুৎমিস্ত্রি ক্রিস মাদিকিয়ান সম্প্রতি এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার পেছনের কারণগুলো এবং তা টিকিয়ে রাখার কৌশলগুলো তুলে ধরেছেন। তার মতে, প্যাকেটে লেখা আয়ুষ্কাল মূলত আদর্শ ও শীতল পরিবেশে প্রতিদিন গড়ে তিন ঘণ্টা ব্যবহারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তবে বাস্তবে ভেতরের সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রাংশ ও সার্কিট আগে নষ্ট হয়ে যাওয়ার কারণে এলইডি চিপ ভালো থাকলেও বাল্বটি অচল হয়ে যায়।

এলইডি বাল্ব দীর্ঘদিন সচল রাখতে অতিরিক্ত তাপ থেকে দূরে রাখা, সঠিক ডিমার সুইচ ব্যবহার এবং সস্তা বা নিম্নমানের পণ্য এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। বদ্ধ বা বাতাস চলাচল করে না এমন জায়গায় এবং চুলার কাছাকাছি এই বাল্ব ব্যবহার করলে এর গোড়ার অংশ দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া পুরনো ধাঁচের ডিমার সুইচের কারণে আলো কাঁপা বা গুনগুন শব্দ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, যা এড়াতে এলইডি-বান্ধব ও সার্টিফাইড ব্র্যান্ডের পণ্য কেনা উচিত।

পুরোনো বাল্বের মতো এলইডি সাধারণত হঠাৎ করে ফিউজ হয় না, বরং ধীরে ধীরে এর উজ্জ্বলতা ও রং বদলে যায় এবং গোড়ায় পোড়া দাগ দেখা দেয়। এ ধরনের লক্ষণ প্রকাশ পেলে দেরি না করে দ্রুত বাল্বটি পরিবর্তন করে ফেলা উচিত। তবে বাল্ব বদলানোর পরও যদি একই সমস্যা বজায় থাকে, তবে কোনো পেশাদার বিদ্যুৎমিস্ত্রির সাহায্য নেওয়া আবশ্যক।

খুঁজুন