সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি আরব আমিরাতের ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বার্ষিক সামরিক মহড়া শুরু প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ রিকশাচালক ইমন হত্যা : আসামি আল-আমিনের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গভীর শোক দেশের প্রথম কঙ্কাল জাদুঘর চট্টগ্রামের সিভাসু'তে পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান সংঘর্ষে আসাদ আমলের সাবেক সেনা কর্মকর্তা নিহত, দাবি সিরীয় কর্তৃপক্ষের
জাতীয় বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা

বরিশালে কবি নজরুলের প্রয়াণবার্ষিকীতে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা

 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরিশালে ‘ভালোবাসো মোর গান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নজরুল সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথি কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর অমর সৃষ্টি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নজরুল সাহিত্য ও জীবনদর্শনের ওপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বরিশাল অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন।

সভায় বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। 

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়।

এ সময় বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিকসহ নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন