মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক বর্তমান সক্ষমতায় ১২টি পারমাণবিক বোমা বানাতে পারে ইরান

বর্তমান সক্ষমতায় ১২টি পারমাণবিক বোমা বানাতে পারে ইরান

ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তবে দেশটি এখনো কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে—এমন দাবি সঠিক নয়।’

তিনি নিশ্চিত করেছেন, ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে গেছে, তবে অন্যান্য স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।

গ্রোসি আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তিনি বলেন, ‘ইরান এখন এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। দুপক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে।’

গত ২৫ জুন ইরানের পার্লামেন্ট একটি বিল পাস করেছে। এতে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ তৈরি করেছে। এ বিল গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি আইএইএর পরিদর্শনের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করবে।

২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান কেবল ৩ দশমিক ৬৭ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু বর্তমানে তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের একেবারে কাছাকাছি। এর আগে আইএইএ জানিয়েছিল, ইরান চুক্তির শর্ত মানছে না।

খুঁজুন