অপরাধ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহাসিক শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই সময়টিতে মাজারে উপস্থিত জনতা সন্দেহভাজন দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে। নগরীর কোতোয়ালী থানার জেল রোডে অবস্থিত এই মাজারে তখন সাপ্তাহিক নিয়মিত ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন যুবক টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুুুুটি মাজারের ভেতরে রেখে যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে নিরাপদে সরিয়ে নেয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর জানান, আটককৃত দুই ব্যক্তিকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে উদ্ধার হওয়া বস্তুটি আসলে একটি ককটেল। এই ঘটনায় মাজার এলাকায় থমথমে পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের এই প্রখ্যাত মাজারে প্রতি বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রচুর ভক্ত ও পূণ্যার্থীরা আসেন। সারা রাত ধরে তারা সেখানে ইবাদত-বন্দেগী ও দোয়া-দুরুদ পাঠ করে থাকেন। এমন একটি জনাকীর্ণ ধর্মীয় স্থানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রামের শাহ আমানত মাজারে ককটেল
চট্টগ্রামের শাহ আমানত মাজারে ককটেল
অপরাধ ডেস্ক: চট্টগ্রামের ঐতিহাসিক শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই সময়টিতে মাজারে উপস্থিত জনতা সন্দেহভাজন দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করে। নগরীর কোতোয়ালী থানার জেল রোডে অবস্থিত এই মাজারে তখন সাপ্তাহিক নিয়মিত ভিড় ছিল।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন যুবক টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুুুুটি
মাজারের ভেতরে রেখে যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে নিরাপদে সরিয়ে নেয়।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর জানান, আটককৃত দুই ব্যক্তিকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে উদ্ধার হওয়া বস্তুটি আসলে একটি
ককটেল। এই ঘটনায় মাজার এলাকায় থমথমে পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।উল্লেখ্য, চট্টগ্রামের এই প্রখ্যাত মাজারে প্রতি বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রচুর ভক্ত ও পূণ্যার্থীরা আসেন। সারা রাত ধরে তারা সেখানে ইবাদত-বন্দেগী ও দোয়া-দুরুদ পাঠ করে থাকেন। এমন একটি জনাকীর্ণ ধর্মীয় স্থানে ককটেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত