রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি বুয়েট-এর ছাত্র আবরার স্বরণে সাঘাটায় ছাত্রদলের মৌনমিছিল

বুয়েট-এর ছাত্র আবরার স্বরণে সাঘাটায় ছাত্রদলের মৌনমিছিল

সাঘাটা, গাইবান্ধা প্রতিনিধি::

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়ার সরকারি কলেজ ক্যাম্পাসে আবরার ফাহাদ স্বরণে ছাত্র দলের মৌনমিছিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি ও ফ্যাসিস্ট হাসিনার শাসনমলে বর্বর ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ-এর পঞ্চম শাহাদৎকার্ষিকী উপলক্ষে (৭ অক্টোবর) সোমবার দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদল মৌনমিছিল শেষে স্বরণ সভা করে।

কলেজ ক্যাম্পাসে মৌনমিছিল শেষে কলেজ হলরুমে অনুষ্ঠিত স্বরণ সভায় বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক সৃজন আহম্মেদ শিপন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব সোহেল রানা, ছাত্র নেতা আতিকুর রহমান ,অশীম, রিপন প্রমুখ।



খুঁজুন