মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের মরু প্রান্তরে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ক্রমেই জটিল দিকে যাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় বিধ্বংসী সংঘাতে মেতেছে দুই পক্ষই। এ পরিস্থিতিতে ইসরায়েল থেকে চীনের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তেল আবিব চীনা দূতাবাস একটি সতর্কবার্তা জারি করেছে যে, ইসরায়েল-ইরান সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষের ফলে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বাড়ছে। বিষয়টি নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

চীনা দূতাবাস জানায়, ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ত্যাগ করা সম্ভব নয়। তাই চীনা নাগরিকদের জর্ডান সীমান্ত দিয়ে স্থলপথে ইসরায়েল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের এই সতর্কবার্তা চীনের ইউচ্যাট চ্যানেলে প্রকাশিত হয়েছে, যাতে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকরা দ্রুত তথ্য পেতে পারেন। এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা জারি করেছে।

এদিকে চীনের পক্ষ থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

খুঁজুন