মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক চীনের শির সাথে ভেঙ্গে যাওয়া সম্পর্ক পুনরায় গড়তে চান মেলোনি

চীনের শির সাথে ভেঙ্গে যাওয়া সম্পর্ক পুনরায় গড়তে চান মেলোনি


ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সোমবার চীনা নেতা শি জিনপিংয়ের সাথে দেখা করবেন। গত বছরের শেষের দিকে বেইজিংয়ের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে তার দেশ বেরিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া সম্পর্ক ‘পুনরায় চালু করার’ প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি এ সাক্ষাত করতে যাচ্ছেন। খবর এএফপি’র।


খবরে বলা হয়, প্রায় দুই বছর আগে দায়িত্ব নেওয়ার পর মেলোনি তার প্রথম চীন সফরে শনিবার বেইজিং পৌঁছেছেন।

রোববার তার প্রতিপক্ষ লি কিয়াংয়ের সাথে সাক্ষাত করে তিনি বলেন এই সফর ‘আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরায় চালু করবে।’


তারপর এই জুটি একটি যৌথ ইতালি-চীন কর্ম পরিকল্পনা স্বাক্ষর করে যা ‘বাণিজ্যিক সম্পর্ক ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী’ তা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেয়।


ইতালির গণমাধ্যমে পরিবেশিত খবর অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে প্রেসিডেন্ট শির সাথে মেলোনির সাক্ষাত হবে বলে আশা করা হচ্ছে।

খুঁজুন