নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালক আবুল হাশেম হাসান ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
গ্রেপ্তার ইমন চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধোপাছড়ি এলাকার সিরাজ মাস্টারের বাড়ির আবুল কাশেমের ছেলে।
অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিকাশ চাকমা জানান, রোববার রাতে মইজ্জ্যারটেক চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চালক স্বীকার করেছেন, চন্দনাইশ এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন তিনি।
ওসি নূর আহমেদ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সিট থেকে ১০০০ পিস ইয়াবাসহ চালক গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সিট থেকে ১০০০ পিস ইয়াবাসহ চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালক আবুল হাশেম হাসান ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।রোববার রাতে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।গ্রেপ্তার ইমন
চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধোপাছড়ি এলাকার সিরাজ মাস্টারের বাড়ির আবুল কাশেমের ছেলে।অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিকাশ চাকমা জানান, রোববার রাতে মইজ্জ্যারটেক চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা
এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চালক স্বীকার করেছেন, চন্দনাইশ এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন তিনি।ওসি নূর আহমেদ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত