সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এস আলমের বালুর মাঠে ৩ লাখ টাকা চাঁদা দাবি, ৮ জনের বিরুদ্ধে পাল্টা মামলা • ছোট ভাইয়ের জন্য কাজ করে শিশু • দ্বিতীয় শ্রেণিতেই থেমে যায় রাব্বির পড়াশোনা • লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি • ‘জাতীয় ঐক্যের’ ভিত্তি হতে হবে সংস্কার ও সার্বভৌমত্ব: নাহিদ • নওগাঁয় ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাইয়ের সময় ১ জন আটক • মস্কোতে ‘অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন বাংলাদেশের কাবিল খান • শুরুতেই ফিরলেন তানজিদ • ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ • নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা
আইন আদালত এস আলমের বালুর মাঠে ৩ লাখ টাকা চাঁদা দাবি, ৮ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

এস আলমের বালুর মাঠে ৩ লাখ টাকা চাঁদা দাবি, ৮ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের বালুর মাঠ দখল ও ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার পাল্টা মামলা হয়েছে। আগের মামলার বাদী নুরুল আফছারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন আইয়ুব আলীর স্ত্রী খুরশিদা বেগম। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ। থানা মামলা নম্বর ৩১/৪৫১। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৮৫/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এনামুল হক। আসামিরা হলেন—নুরুল আফছার (৬০), আবদুন নুর (৫০), মো. শাওন (৪০), মো. সজিব (৩৭), মো. সৌরভ (৩০), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. বেলাল (৩৫), মো. মুন্না (৩০)।

মামলার এজাহারে বলা হয়, খুরশিদা বেগমের স্বামী মোহাম্মদ আইয়ুব আলী এস আলম কোম্পানি থেকে জায়গা ভাড়া নিয়ে কর্ণফুলী সিডিএ আবাসিক এলাকার প্রধান সড়কের পূর্ব পাশে বালুর মাঠে ইট, বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল আফছারসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ভাড়াকৃত মাঠে প্রবেশ করেন। এ সময় তাঁরা ইট, বালু ও সিমেন্টসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল নষ্ট করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আইয়ুব আলী বাধা দিলে তাঁর কাছে ইট-বালু কিনতে আসা শাহাদাত হোসেন (৩৬) ও জিকু (৩৪) নামের দুই ক্রেতাকে মারধর করে জখম করা হয়। একপর্যায়ে নুরুল আফছার হাতে থাকা ছোরা দিয়ে শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। এতে তাঁর নাকে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করেন বাদী। এ ছাড়া ব্যবসা করতে হলে নুরুল আফছারকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে এজাহারে।

এর আগে গত ৯ নভেম্বরের ওই সংঘর্ষের ঘটনায় নুরুল আফছার বাদী হয়ে আইয়ুব আলী পক্ষের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেন। ওই মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। এবার আইয়ুব আলীর স্ত্রীর দায়ের করা পাল্টা মামলায় একই ঘটনার বিষয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী অভিযোগ সামনে এসেছে। দুই মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, “পাল্টাপাল্টি মামলা হয়েছে। উভয় মামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

খুঁজুন