মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ২টি বেকারিকে জরিমানা বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু শেখ সেলিমের স্ত্রী, দুই ছেলে ও মেয়ের সম্পদ বিবরণী দাখিলের আদেশ নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের বৃক্ষরোপণ ও মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
আইন আদালত চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ২টি বেকারিকে জরিমানা

চুয়াডাঙ্গায় অনিয়মের দায়ে ২টি বেকারিকে জরিমানা

 জেলার দামুড়হুদা উপজেলায় আজ খাদ্যপণ্যে অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহারের দায়ে দু’টি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দর্শনা বাজার এলাকায় তদারকিমূলক অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে বৈধ ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, ক্ষতিকর অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার করে খাদ্য প্রস্তুত করায় মেসার্স রিমি ফুডের মালিক জামাল মিয়াকে ১০ হাজার টাকা এবং মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযুক্ত বেকারিগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্যানিটারি লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র হালনাগাদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

এ সময় দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

খুঁজুন